ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় দেড় কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

দামুড়হুদা ও চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০১, ৬ ডিসেম্বর ২০২৩
চুয়াডাঙ্গায় দেড় কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ১ কোটি ৫৪ লাখ টাকা মূল্যের স্বর্ণের তৈরি গহনা ও মোটরসাইকেলসহ এক চোরাকারবারিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।

আটক সাইদ হোসেন একই উপজেলার লোকনাথপুর গ্রামের দাউদ আলির ছেলে।

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে স্বর্ণসহ চোরাকারবারিকে আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবি পুলিশ।

Advertisement

চুয়াডাঙ্গা ডিবির ও‌সি মো. ফেরদৌস ওয়াহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০ টার দিকে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের একটি আমবাগানে অবস্থান করি। এ সময় মোটরসাইকেলে এক ব্যক্তি পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে আটক সাইদ হোসেনের দেহ তল্লাশী করে ৬টি ছোট-বড় প্যাকেট ভর্তি এক কেজি ৬৩৫ গ্রাম স্বর্ণের গহনা উদ্ধার করা হয়। 

এছাড়া চোরাচালান কাজে তার ব্যবহারের এপা‌চি আর টি আর ১৬০ সিসি মোটরসাইকেল উদ্ধার করে জেলায় কার্যালয়ে নেয়া হয়।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও পরিদর্শন) মো. নাজিম উদ্দিন আল আজাদ জানান, আটক ব্যক্তিকে মামলাসহ দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে এবং উদ্ধারকৃত স্বর্ণালংকার ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!