ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাইবান্ধায় জঙ্গলে মিলল মাদরাসাছাত্রের লাশ

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪২, ১৯ ডিসেম্বর ২০২৩
গাইবান্ধায় জঙ্গলে মিলল মাদরাসাছাত্রের লাশ
লাশ উদ্ধার- ফাইল ফটো

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আলাই নদীর বাঁধের পাশের জঙ্গল থেকে ছাব্বির মিয়া নামে এক মাদরাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ। এর আগে, সোমবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের শংকরগঞ্জ বাজার এলাকায় আলাই নদীর বাঁধের পাশে একটি জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ছাব্বির মিয়া সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের দুর্গাপুর (পশ্চিমপাড়া) গ্রামের আনিছুর রহমানের ছেলে। সে স্থানীয় রাঘবপুর এতিম খানা ও হাফেজিয়া মাদরাসার ছাত্র ছিল।

Advertisement

জানা যায়, রোববার বিকেলের দিকে ছাব্বির মিয়া নিখোঁজ হয়। এরপর তার সন্ধান চেয়ে মাইকিং করা হয়। সোমবার রাতে শংকরগঞ্জ বাজার এলাকায় আলাই নদীর বাঁধের পাশে ছাব্বিরের লাশ দেখতে পান স্থানীয়রা। 

গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ছাব্বির হোসেন নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!