ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাঘায় কিশোরের লাশ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৪, ৭ ডিসেম্বর ২০২৩
বাঘায় কিশোরের লাশ উদ্ধার
লাশ উদ্ধার- ফাইল ফটো

রাজশাহীর বাঘা উপজেলায় নিজ ঘর থেকে সাব্বির হোসেন নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বাঘা উপজেলার পানকুড়ার মালিয়ানদহ গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত সাব্বির হোসেন আবদুল্লার ছেলে।

জানা যায়, বুধবার রাতে বাবার সঙ্গে বসে খাবার খেয়েছিল সাব্বির। এ সময় পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হওয়া নিয়ে বাবার সঙ্গে অভিমান করে। পরে নিজ ঘরে চলে যায়। রাতের কোনো এক সময় ঘরের আড়ার সঙ্গে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।

Advertisement

বাঘা থানার ওসি খায়রুল ইসলাম জানান, পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বাবার সঙ্গে অভিযান করে ঐ কিশোর ফাঁস দেয়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!