বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের পেপার মিল এলাকায় নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন ঘটনাস্থলে যাওয়া পুলিশ সদস্যরা। তারা ধারণা করছেন, মরদেহের বয়স আনুমানিক ৩৫-৪০ বছর হবে।
.png)
সিদ্ধিরগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছি। মরদেহটি বিকৃত অবস্থায় রয়েছে। তবে আমরা চোখের পাশে আঘাতের চিহ্ন দেখতে পেয়েছি। ধারণা করছি ৪-৫ দিন যাবত পরে ছিল লাশটি। ময়নাতদন্তের পর সঠিক তথ্য বলা যাবে।