ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাতে বাথরুমে গিয়েই চিৎকার করে শিশু আফিফা, অতঃপর... 

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৫, ১৭ ডিসেম্বর ২০২৩
রাতে বাথরুমে গিয়েই চিৎকার করে শিশু আফিফা, অতঃপর... 
ফাইল ফটো

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আফিফা খানম নামে সাত বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার নানির বিরুদ্ধে। 

শনিবার (১৬ ডিসেম্বর) উপজেলার বান্ধাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আফিফা কেটালীপাড়া উপজেলার কুরপালা গ্রামের আসলাম শিকদারের মেয়ে ও বান্ধাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। 

নিহত সাত বছরের শিশু আফিফা খানম কোটালীপাড়া উপজেলার কুরপালা গ্রামের আসলাম শিকদারের মেয়ে ও বান্ধাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

Advertisement

আফিফার বাবা আসলাম শিকদার বলেন, ১০ বছর আগে আফিফার মা খাদিজা বেগমকে বিয়ে করি। বিয়ের পর সে প্রায়ই বাবার বাড়ি থাকত। এরই মধ্যে আমাদের একটি কন্যা সন্তান হয়। দুই বছর আগে আমার স্ত্রী খাদিজা বেগম আমাকে ডিভোর্স দিয়ে বিয়ে করে অন্যত্র চলে যায়। এরপর আফিফা তার নানির কাছে থেকে লেখাপড়া করত।

শিশু আফিফার নানি অভিযুক্ত লাকি বেগম বলেন, শনিবার রাতে বাথরুমে গিয়ে চিৎকার দেয় আফিফা। আমি দরজা খুলে আফিফাকে ঘরে নিয়ে আসি। ঘরে এনে তার গলায় দাগ দেখতে পাই। এরপর আফিফাকে নিয়ে আমি ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে আফিফাকে মৃত অবস্থায় দেখতে পাই। আফিফাকে ভূতে মেরে ফেলেছে বলে আমার ধারণা।

কোটালীপাড়া থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!