ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কেরাণীগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৯, ১৫ ডিসেম্বর ২০২৩
কেরাণীগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
ফাইল ছবি

ঢাকার অদূরে কেরাণীগঞ্জের ধলেশ্বরী ১ নম্বর ব্রিজ সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে কেরাণীগঞ্জের ধলেশ্বরী ১ নম্বর ব্রিজ সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের খবর আসে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ৭টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পর্যায়ক্রমে সাতটি ইউনিট সেখানে পৌঁছে।

Advertisement

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!