ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শীতে আগুন পোহাতে গিয়ে বৃদ্ধা দগ্ধ, ২৩ ঘণ্টা পর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪৯, ১০ ডিসেম্বর ২০২৩
শীতে আগুন পোহাতে গিয়ে বৃদ্ধা দগ্ধ, ২৩ ঘণ্টা পর মৃত্যু
ফাইল ফটো

জামালপুরের দেওয়ানগঞ্জে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে ২৩ ঘণ্টা পর জমিলা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার খরমাপাড়া গ্রামে শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন তিনি।

নিহতের ছেলে আব্দুল কাদের জানান, তার মা শীতের কারণে শনিবার সন্ধ্যার দিকে বাড়ির রান্নাঘরে গায়ে চাদর পরে আগুন পোহাচ্ছিলেন। হঠাৎ চাদরে আগুন ধরে যায়। দগ্ধ অবস্থায় তাকে প্রথমে জামালপুর সদর হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নেয়া হয়। রোববার সন্ধ্যায় তার মাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

তিনি বলেন, চিকিৎসক জানিয়েছেন আমার মায়ের শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঐ বৃদ্ধার মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!