নিহত রুমা খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার গবরগাড়া গ্রামের জয়নাল হকের স্ত্রী।
স্থানীয়রা জানান, সোমবার সকালে রুমা পানি গরম করছিলেন। এসময় অসাবধানতাবশত তার শাড়িতে আগুন লেগে তিনি দগ্ধ হন। ঐদিন তার অবস্থার অবনতি হয়। পরে কর্তব্যরত চিকিৎসক চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান তিনি।
.png)
স্থানীয় ইউপি সদস্য ফারুক মিয়া জানান, দুপুরে রুমা খাতুনের মরদেহ চুয়াডাঙ্গায় নিজ গ্রামের বাড়িতে নিয়ে যান স্বজনেরা।