পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার টিফিনের সময় স্কুলের বাইরে গিয়েছিলেন ওই তিন শিক্ষিকা। ফিরে এসে তারা দেখেন পড়ুয়াদের বেশ কয়েক জন শৌচালয়ের বাইরে শৌচকর্ম করেছে। কেন তারা এই কাজ করলো, তা জানতে চাওয়া হয়। কিন্তু ভয়ে কোনো পড়ুয়াই উত্তর দিতে পারেনি। অভিযোগ, তার পরই মিড ডে মিলের জন্য রান্নার তেল নিয়ে এসে পড়ুয়াদের হাতে ঢেলে দেওয়া হয়। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই হুলস্থুল পড়ে যায়। শিক্ষিকাদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান অভিভাবকরা।
তাদের অভিযোগ, মিড ডে মিলের জন্য রান্নার তেল নিয়ে এসে পড়ুয়াদের হাতে ঢেলে দেওয়া হয়।এ ঘটনার সময় ৭০ শিক্ষার্থী ঘটনাস্থলে উপস্থিত ছিল।
.png)
স্থানীয় শিক্ষা কর্মকর্তা তাহির খান জানিয়েছেন, বিষয়টি প্রকাশ্যে আসতেই জেলা শিক্ষা দফতর একটি তদন্তকারী দল গঠন করে। দলটি তদন্ত শুরু করেছে। খুব শিগগিরই তারা রিপোর্ট দেবে। তবে আপাতত তিন শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।
সূত্র: কলকাতাটিভি