ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষিরা

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৫, ১৪ ডিসেম্বর ২০২৩
মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষিরা
মধু সংগ্রহ করেছেন মৌচাষিরা

সাতক্ষীরায় এখন মাঠজুড়ে সরিষা ফুলের সমারোহ। এতে মধুর উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আর মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌচাষিরা।

জানা যায়, এ বছর সাতক্ষীরা সদর উপজেলায় পাঁচ হাজার ৪০ হেক্টর জমিতে সরিষার চাষ হচ্ছে। সরিষা ক্ষেতের পাশে দুই হাজার ১০০টি মৌবক্স স্থাপন করেছেন মৌচাষিরা। এসব মৌবক্স থেকে ৭০ মেট্রিক টন মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৌচাষিদের সহযোগিতা করছে সদর উপজেলা কৃষি অফিস।

সদর উপজেলার মকন্দপুর গ্রামে মৌবক্স স্থাপনকারী রবিউল জানান, এখন তারা খুচরা বাজারে ৩০০ থেকে ৪০০ টাকা দরে মধু বিক্রি করছেন। এভাবে মধু সংগ্রহ করা লাভজনক হওয়ায় এ পেশায় দিনদিন লোক বাড়ছে। এছাড়া মৌচাষিদের আধুনিক পদ্ধতিতে মধু উৎপাদনের ওপর বিভিন্ন প্রশিক্ষণ এবং পরামর্শ দিয়ে সাহায্য করছে।

Advertisement

উপজেলা কৃষি অফিসার মো. মনির হোসেন জানান, এবার মৌচাষিরা সদর উপজেলায় দুই হাজার ১০০ মৌবক্স স্থাপন করেছেন। মৌচাষিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সদর উপজেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি মধু উৎপাদন হবে বলে আশা প্রকাশ করেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!