ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় ওই নারীর মৃত্যু হয়েছে। তার পরিচয় নিশ্চিতের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
জানা গেছে, ভোরে রাস্তার পাশে অজ্ঞাত ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পিবিআইয়ের সদস্যরা এসে তার মরদেহ উদ্ধার করে শ্রীনগর থানা হেফাজতে নিয়ে যান। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
.png)
শ্রীনগর থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীর জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকালে শ্রীনগর-ভাগ্যকুল রোডের কয়কীত্তন নামক স্থান থেকে অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ভোর রাতে অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় ওই নারী নিহত হয়েছেন।