শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সৌরভ বিশ্বাস নগরকান্দা উপজেলার পোড়াদিয়া ইউনিয়নের মাঝিকান্দা গ্রামের স্বপন বিশ্বাসের ছেলে। তিনি ফরিদপুরের রাজেন্দ্র কলেজের ডিগ্রি ১ম বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে ব্রিজের নিচে ওই কলেজছাত্রের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
.png)
সৌরভের চাচা অমল বিশ্বাস জানান, বৃহস্পতিবার সকালে একটা কাজের জন্য ঢাকায় গিয়েছিলেন সৌরভ। ঢাকা থেকে সন্ধ্যায় বাসে বাড়ির দিকে রওনা দেন তিনি। ভাঙ্গা বাসস্ট্যান্ডে নামার পরে তার সঙ্গে মোবাইলে কথা হয়। এরপরে ওর মোবাইল বন্ধ থাকায় আর কথা হয়নি। পরে অনেক রাত হলেও বাড়ি না ফেরায় তাদের সন্দেহ হয়। এরপর ভাঙ্গা এসে অনেক খোঁজাখুঁজি করে রাতেই থানায় যান তারা। তবে কিভাবে কী হলো তা জানা যায়নি।
ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম জানান, এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।