বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান।
তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
.png)
বরিশাল জেলার আগৈলঝড়া উপজেলার দত্তেরাবাদ গ্রামের শাহাদাৎ সরদারের ছেলে রুমান।
মৃতের ভাই সাগর বলেন, তিন বছর আগে তাদের বিয়ে হয়। তার স্ত্রীর নাম সুরাইয়া বেগম। তাদের দেড় বছরের এক কন্যা সন্তান রয়েছে। গত ১০/১২ দিন আগে স্ত্রী সুরাইয়া তার সন্তান নিয়ে গ্রামের বাড়ি চলে যায়।
সাগর আরো বলেন, প্রেম করে বিয়ে করায় তাদের সঙ্গে আমাদের তেমন কোনো যোগাযোগ ছিল না।