বুধবার বিকেলে ঐ ট্রাক চালককে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত আতাউর রহমানের সহকর্মী রাকিব বলেন, নিহতের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা থানার বকুলতলা গ্রামে। সে ওই এলাকার সোবান মোল্লার ছেলে ছিল।
.png)
তিনি আরো বলেন, খিলগাঁওয়ে ভূইয়াপাড়া এলাকায় স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে ভাড়া থাকতো সে। সে ব্ল্যাক সাউন্ড সিস্টেমের ট্রাকচালক ছিল। একমাস ধরে তার দুই বাচ্চা ও স্ত্রী তার শ্বশুরবাড়িতে বেড়াতে গেছে। আজ দুপুরের দিকে সে সবার অগোচরে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে থাকে।
পরে প্রতিবেশীরা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে খিলগাঁও থানার এসআই মো. শাহিন আলম বলেন, আমরা দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে সেখান থেকে দরজা ভেঙে ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠাই। ঢাকা মেডিকেলে পরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।