ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাগেরহাটে নিখোঁজ ভ্যানচালকের মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৬, ৫ ডিসেম্বর ২০২৩
বাগেরহাটে নিখোঁজ ভ্যানচালকের মরদেহ উদ্ধার
ঘটনাস্থল

বাগেরহাটে একটি দীঘি থেকে ভাসমান অবস্থায় প্রহলাদ কুমার দাস ওরফে ভোলা নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত প্রহলাদ কুমার দাস ওরফে ভোলা কচুয়া উপজেলার সাংদিয়া গ্রামের পরিতোষ কুমার দাসের ছেলে।

বাগেরহাট মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে  ভ্যান চালানোর উদ্দেশ্যে বের হয়ে আর ফেরেননি প্রহলাদ কুমার। পরে শুক্রবার রাতে কচুয়া থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী দিপিতা রানী দাস। মঙ্গলবার দুপুর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহের বেশির ভাগ অংশ পচে গেছে। ধারণা করা হচ্ছে- পাঁচ থেকে ছয়দিন আগে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হবে।

Advertisement

ওসি আরো জানান, প্রহলাদ কুমারের বাবা পরিতোষ কুমার দাস ও ভাই থানায় এসেছে শরীরের কাপড় দেখে তার মরদেহ শনাক্ত করেছেন। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!