ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিজ ঘরে মিলল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৫, ৭ ডিসেম্বর ২০২৩
নিজ ঘরে মিলল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ
ফাইল ছবি

ঝালকাঠিতে সুদের টাকার চাপে আবুল হাসান বিদ্যুৎ তালুকদার (৪৫) নামের এক মুদি ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার সন্ধ্যায় শহরের কলাবাগান এলাকার একটি ভাড়া বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আবুল হাসান বিদ্যুৎ শহরের সিটি পার্ক এলাকার মৃত ইসমাইল হোসেন তালুকদারের ছেলে। তিনি পেশায় একজন মুদি ব‍্যবসায়ী ছিলেন।

Advertisement

স্থানীয়রা জানায়, দরজা বন্ধ দেখে তাকে ডাকাডাকি করা হয়। কোনো সাড়া না দেওয়ায় দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তার ছেলে ঢাকায় লেখাপড়া করেন। এর জন্য গত ২২ নভেম্বর স্ত্রী ও মেয়ে ঢাকায় চলে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন কিস্তি ও সুদের টাকার চাপে আত্মহত্যা ক‍রতে পারেন বিদ্যুৎ। কিছুদিন আগে এসব বিষয়ে সালিশ বৈঠক হয়েছে।

ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দীন সরকার বলেন, আত্মহত্যার খবরটি জানার পরই ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সদর হাসপাতাল মর্গে মরদেহ রাখা আছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!