মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে একইদিন সকাল পৌনে ৭টার দিকে ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘটে।
কাউনিয়া রেলওয়ের স্টেশন মাস্টার হোসনে মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা বগুড়াগামী কমিউটার ট্রেনটি সকাল ৬টা ৪০ মিনিটের দিকে কাউনিয়া স্টেশনে প্রবেশের সময় ইঞ্জিনের চাকা লাইন থেকে পড়ে যায়। এতে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় লালমনিরহাট ও কুড়িগ্রাম রুটের রেল লাইনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় ঐ দুই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে লালমনিরহাট থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার করে। সন্ধ্যা ৬টার দিকে উদ্ধার কাজ শেষ হয় এবং সাড়ে ৬টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।