ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুন্দরগঞ্জে ট্রেনে কাটা পড়ে মাছ ব্যবসায়ী নিহত

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২০, ১১ ডিসেম্বর ২০২৩
সুন্দরগঞ্জে ট্রেনে কাটা পড়ে মাছ ব্যবসায়ী নিহত
রেললাইন- ফাইল ফটো

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে রবি চন্দ্র দাস ভুট্টু নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার দুপুরে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বিশ্বাস হলদিয়া গ্রামের কন্নিপাড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবি চন্দ্র দাস ভুট্টু পার্শ্ববর্তী রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদাহ গ্রামের নরেন্দ্র দাসের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে রবিন চন্দ্র ভুট্টু রেললাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় লালমনিরহাট-সান্তাহারগামী একটি লোকাল ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। খবর পেয়ে বোনাপাড়া রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।

Advertisement

বোনারপাড়া রেলওয়ে থানার ওসি মো. খায়রুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনে কাটা পড়ে রবিন চন্দ্র ভুট্টু নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!