রোববার দুপুরে সৈয়দপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাতা ব্যবসায়ী জায়েদ সৈয়দপুর সদরের মুন্সিপাড়া এলাকার আবেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ি থেকে বের হয়ে রেললাইনের পাশ দিয়ে দোকানে যাচ্ছিলেন জায়েদ। পথে সৈয়দপুর রেলস্টেশন এলাকা পৌঁছালে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
.png)
সৈয়দপুর রেলওয়ে থানার ওসি সাকিউল আযম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।