ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৮, ১৯ নভেম্বর ২০২৩
ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে পিলিফ বাড়ই নামে এক বাক প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

রোববার সকাল সাড়ে ৮টার দিকে পার্বতীপুর-দিনাজপুর রেলপথের ল্যাম্ব হাসপাতালের পেছনে এ ঘটনা ঘটে। নিহত পিলিফ বাড়ই উপজেলার মনমথপুর ইউনিয়নের রাজাবাসর গ্রামের মৃত নিরঞ্জন বাড়ইয়ের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পার্বতীপুর-দিনাজপুর রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন পিলিফ। এ সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী কাঞ্চন মেইল ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান পিলিফ। 

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর রেল থানার সাব ইন্সপেক্টর সাজিদ হাসান।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!