জেয়ারউদ্দিন রেলস্টেশন কাঁচাবাজার এলাকার মৃত মজম আলীর ছেলে। চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, শুক্রবার সকালের দিকে চিরিরবন্দর স্টেশনের কাঁচা বাজারের সামনে বৃদ্ধ জেয়ারউদ্দিন হেঁটে রেল লাইন অতিক্রম করছিলেন। এ সময় ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস নামক ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাৎক্ষণিক পুলিশের হস্তক্ষেপে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়।
.png)