ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পিকআপ-লেগুনার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৭, ১০ নভেম্বর ২০২৩
পিকআপ-লেগুনার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জে পিকআপ-লেগুনার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে মাওয়াগামী সার্ভিস সড়কের কুচিয়ামোড়া কলেজগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বরিশালের মৃত রবিন্দ্র চক্রবর্তীর ছেলে নির্মল চক্রবতী (৪০) ও তার স্ত্রী কনক চক্রবর্তী (৩৫)। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন। তারা সবাই লেগুনার যাত্রী ছিলেন।

হাসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ জানান, শুক্রবার বেলা ১১টার দিকে উক্ত স্থানে ঢাকাগামী মালবাহী একটি পিকআপের সঙ্গে মাওয়াগামী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার চারজন যাত্রী আহত হন। স্থানীয়রা সবাইকে হাসপাতালে নিয়ে যান। পরে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রীর মারা যান। পিকআপ ও লেগুনা গাড়িটি আটক রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!