ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৩, ৩ ডিসেম্বর ২০২৩
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
ফাইল ফটো

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ফয়জুল ইসলাম নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার সকালে নীলফামারী-সৈয়দপুর রেলপথে খয়রাত নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়জুল জেলা সদরের ঘোনপাড়ার মৃত জবান আলীর ছেলে।

এলাকাবাসী জানান, সকালে নীলফামারী-সৈয়দপুর রেলপথে খয়রাত নগর এলাকায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি। অসতর্কতার কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে।

সৈয়দপুর রেলওয়ে থানার ওসি সাকিউল আযম জানান, আইনগত প্রক্রিয়া শেষে ওই বৃদ্ধের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!