ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে ছাত্রীর অনশন

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৪, ১১ ডিসেম্বর ২০২৩
বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে ছাত্রীর অনশন
তালতলী থানা- ফাইল ফটো

বরগুনার তালতলীতে বিয়ের দাবিতে আল মামুন নামে এক প্রাইভেট শিক্ষকের বাড়িতে অনশন শুরু করছেন এক ছাত্রী। শিক্ষকের বিরুদ্ধে প্রেমের সম্পর্ক করে শারীরিকভাবে মেলামেশারও অভিযোগ করেন ঐ ছাত্রী।

সোমবার সকাল ১০টা থেকে ঐ প্রাইভেট শিক্ষকের বাড়ি গিয়ে অনশন শুরু করেন তার ছাত্রী। অভিযুক্ত শিক্ষক আল মামুন তালতলীর তালকুদার পাড়ার আমির হোসেনের ছেলে।

অনশনরত ছাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, ছয় বছর আগে আল-মামুনের কাছে প্রাইভেট পড়তেন ভুক্তভোগী। এ সময় দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কও করেন শিক্ষক। বিয়ের কথা বললে তালবাহানা শুরু করেন আল মামুন।

Advertisement

অভিযোগ করে ভুক্তভোগী ছাত্রী বলেন, আল মামুন আমাকে বিয়ে না করে অন্য মেয়েকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য আমি তার বাড়িতে এসে অনশন করছি। আমাকে রেখে অন্য মেয়েকে বিয়ে করতে দেবো না। আমাকে মামুন বিয়ে না করলে আমি বিষ খেয়ে মারা যাব।

এ বিষয়ে আল মামুনের বাবা আমির হোসেন বলেন, ঐ মেয়ে আমাদের বাড়িতে এসেছে। তাদের প্রেমের সম্পর্কের কথা আমরা জানি না। আমার ছেলেকে বিয়ে দেওয়ার জন্য মেয়ে দেখতে গেছিলাম। ঐ মেয়ের পরিবার ডেকে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

তালতলী থানার ওসি শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!