রোববার দুপুরে তাদের গ্রেফতার করা হয়। এর আগে, থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন ওই নারী। গ্রেফতারকৃত হলেন- আব্দুল মমিন ও রুস্তম আলী। তারা সোনাতলা উপজেলার নওদাবগা গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২, বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন।
.png)
তিনি বলেন, গত ৭ ডিসেম্বর গাবতলী উপজেলার সুখানপুকুর এলাকার নিজ বাসায় গোসল করছিলেন ওই নারী। এ সময় গোপনে তার গোসলের ভিডিও ধারণ করে ইমোতে পাঠিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন মোমিনসহ আরো ২-৩ যুবক।
এ ঘটনায় রোববার গাবতলী মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন ওই নারী। এরপর থেকেই ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব। দুপুরে র্যাব সদস্যরা গাবতলী এলাকা থেকে আব্দুল মমিন ও রুস্তম আলীকে গ্রেফতার করেন। পরে গ্রেফতারকৃতদের গাবতলী মডেল থানায় সোপর্দ করা হয়।