গ্রেফতারকৃত নাঈমের বাড়ি দেবিদ্বার উপজেলার গাংচর গ্রামে।
অভিযোগ রয়েছে, বাবুটিপাড়া ইউনিয়নের একটি গ্রামে রাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ও অচেতন করে নগ্ন ভিডিও ধারণ করেন গাড়িচালক নাঈম (২৫)। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন তিনি। গৃহবধূ ঘটনাটি নাঈমের বাবা শাহজালাল মিয়াকে জানালে উল্টো তার ছেলের দাবি মেনে নিতে বলেন।
.png)
পরে গান্দ্রা গ্রামের জাকির ও নাইম ভুক্তভোগী গৃহবধূকে টাকার জন্য চাপ দিতে থাকেন। এ ঘটনায় গত শুক্রবার রাতে থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী। এরপর শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে আসামি নাইমকে গ্রেফতার করে পুলিশ।
বাবুটিপাড়া ইউপি চেয়ারম্যান আরমান মিয়া জানান, বিষয়টি লজ্জাজনক। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, আসামিকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।