ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ করে চাঁদা দাবি, গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫০, ৬ সেপ্টেম্বর ২০২৩
গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ করে চাঁদা দাবি, গ্রেফতার ১
গ্রেফতারকৃত মেহেদী হাসান আসিফ

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ ও অশ্লীল ছবি সংরক্ষণ করে করে চাঁদা দাবির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ডিবি। 

বুধবার সকালে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, মঙ্গলবার নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর এলাকার মাইজদী পৌর পার্কের প্রধান ফটক থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত মেহেদী হাসান আসিফ উপজেলার শরীফপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাবুনগর গ্রামের লুত ড্রাইভার বাড়ির আমির হোসেনের ছেলে।   

Advertisement

পুলিশ জানায়, জনৈক ব্যক্তি তার সরলতার সুযোগ নিয়ে কিছু ভিডিও মোবাইলে ধারণ করে এবং কিছু আপত্তিকর ছবি সংরক্ষণ করে চাঁদা দাবি করেন লিখিত অভিযোগে জানান ভিকটিম। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য মেহেদী হাসান আসিফকে আটক করে ডিবি পুলিশ। পরে তার ব্যবহৃত মোবাইল ও পেনড্রাইভে সংরক্ষিত অবস্থায় ভিকটিমের আপত্তিকর ভিডিও ও অশ্লীল ছবি পাওয়া যায়। তাৎক্ষণিক একটি মোবাইল ও একটি পেনড্রাইভ ঘটনাস্থল থেকে জব্দ করা হয়। 

জেলা গোয়েন্দা পুলিশের ওসি নাজিম উদ্দিন আহমেদ বলেন, ভিকটিম, আসামি এবং জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!