ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাঁসে ধান খাওয়া নিয়ে নারীকে পিটিয়ে হত্যা 

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৫, ২৯ নভেম্বর ২০২৩
হাঁসে ধান খাওয়া নিয়ে নারীকে পিটিয়ে হত্যা 
ফাইল ফটো

নোয়াখালী কবিরহাট উপজেলায় হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে আলেয়া বেগম নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জগনানন্দ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলেয়া বেগম উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জগনানন্দ (বিটিভি বাজার) গ্রামের মো.সোলেমানের স্ত্রী।  

জানা যায়, সকালে প্রতিবেশী রেজিয়া ও তার পরিবারের সদস্যদের সঙ্গে হাঁসে জমির ধান খাওয়া কেন্দ্র করে বাগবিতন্ডা হয়। একপর্যায়ে আলেয়া বেগমকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন রেজিয়া বেগম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

Advertisement

নিহতের ছেলে মো. সেলিম বলেন, আমাদের বাড়ির পাশের রেজিয়া বেগমের হাঁস আমাদের ধান খায়। এ নিয়ে আমার মা কথা বললে তারা আমার মায়ের সঙ্গে ঝগড়ায় জড়ান। এ সময় তারা আমার মাকে লাঠি দিয়ে মাথায় পিটিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

কবিরহাট থানার ওসি রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি লাঠি উদ্ধার করা হয়েছে।    

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!