শুক্রবার রাতে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত লিটন হোসেন উপজেলার মান্দারবাড়ীয়া ইউপির শ্রীরামপুর গ্রামের আজিজুল হোসেনের ছেলে।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের সাবেক নারী মেম্বার রেহেনা খাতুনের স্বামী মো. আহম্মেদ ও তার ছেলেরা শ্রীরামপুর বাজারে লিটন হোসেনকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে জখম করে। এক পর্যয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে কর্মরত চিকিৎসকরা তাকে, যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে তার মৃত্যু হয়।
.png)
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম উদ্দিন জানান, গ্রামে উভয় পক্ষের মারামারির ঘটনায় একটি মামলা হয়েছে। তবে আহত ব্যক্তির মৃত্যুর পরে নতুন করে কোনো অভিযোগ বা মামলা দায়ের হয়নি। এছাড়া লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।