জানা যায়, মাগুরা থেকে যশোরগামী এমআর যাত্রবাহী বাসটি ঝিনাইদরে বাইপাস সড়কের কালিকাপুরে পৌঁছালে অন্যদিক থেকে আসা নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশে একটি বাড়ির দেয়াল ভেঙে ভেতরে চলে যায়। এতে বাড়ির লোকজন কেউ হতাহত না হলেও বাসের যাত্রীও নসিমন চালকসহ ২০ জন আহত হন।
ঝিনাইদহ থানা ওসি শাহীন উদ্দীন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাাতলে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নারীসহ ছয়জন ভর্তি রয়েছেন। তবে বেশিরভাগ যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাসটি উদ্ধারে কাজ চলছে।
.png)