নিহতরা হলেন, গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মৃত শাহজাহান মিয়ার স্ত্রী জোহরা বেগম (৫৬) ও তার সাত মাস বয়সী নাতি আব্দুল্লাহ।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার জোহরা বেগম তার মেয়ে সুফিয়া আক্তারকে তার শিশু পুত্র আব্দুল্লাহসহ ডাক্তারের দেখানোর জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় নিয়ে যাচ্ছিলেন। বিকেল ৪টার দিকে তারা বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া এয়ারকন সার্ভিসের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নানি জোহরা বেগম ও নাতি আব্দুল্লাহর মৃত্যু হয়।
.png)
তবে মেয়ে সুফিয়া আক্তার তাদের থেকে কিছুটা দূরে থাকায় তিনি বেঁচে যান। তাদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক প্রাথমিক পর্যবেক্ষণ শেষে তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি সম্পর্কে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, তাদের লাশ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে তবে চালক ও হেলপার কৌশলে পালিয়ে গেছেন।