মঙ্গলবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের আদিত্যপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত সোয়া মিয়া উপজেলার আরিছপুর গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে। আহতরা হলেন- একই উপজেলার আদিত্যপুর গ্রামের মোহাম্মদ আলী ও তার ভাই আলী হায়দার।
জানা যায়, রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন তারা। পথে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের আদিত্যপুর ব্রিজের কাছে পৌঁছানো একটি মাইক্রোবাস তাদের চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সোয়া মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই আব্দুল করিম।