নিহতের নাম সৈকতুজ্জামান শুভ। তিনি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক সহকারী অধ্যাপক জিএম এ মান্নানের ছেলে। আহত রাজু খোকনের ছেলে।
প্রতক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহীরা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় গোয়ালন্দমোড় হতে আসা একটি মাইক্রোবাস মোটরসাইকেল টিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীরা রাস্তার ওপর পড়ে যান। সঙ্গে সঙ্গে আরেকটি মাইক্রোবাস এসে আরোহীদের চাপা দেয়।
.png)
এ সময় স্থানীয়রা তাদেরকে রাজবাড়ি সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে আনার পর শুভ মারা যান। আহত আরোহী রাজুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
রাজবাড়ি সদর থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মোটরসাইকেল ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।