ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৭

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২১, ২০ জুলাই ২০২৩
সিলেটে প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৭
দুর্ঘটনাকবলিত গাড়ি। ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরো একজন নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাতজনে।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার পিয়াইনগুল কাজী কলিমুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সাতজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুরের শাহজাহানের ছেলে অটোচালক কালন, একই উপজেলার মৃত মছদ্দর আলীর ছেলে কাজী আমির উদ্দিন ও মাইক্রবাস চালক ঢাকার হেমায়েতপুরের আবু তাহের। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। 

Advertisement

দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী। 

গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে সিলেট থেকে ভোলাগঞ্জগামী একটি মাইক্রোবাস ও সিলেটগামী অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুটি গাড়িই সড়কের পাশে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরো দুজন। তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!