ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত লক্ষ্মীপুরের শাহাদাত

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০১, ১৩ জুলাই ২০২৩
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত লক্ষ্মীপুরের শাহাদাত
নিহত শাহাদাত হোসেন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশি যুবক মো. শাহাদাত হোসেন। মঙ্গলবার বিকেলে সৌদি আরবের দাম্মাম আল হাসা এলাকার কিং ফাহাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নিহত শাহাদাতের ছোট ভাই মো. জামাল উদ্দিন। নিহত শাহাদাত লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নের ৯ নম্বর ওর্য়াডের নবীগঞ্জ এলাকার শাহাজাহান মাঝি বাড়ির শাহজাহানের ছেলে।

তিনি আরো জানান, গত শনিবার (৮ জুলাই) ভোরে সৌদি আরবের আল হুফুফ এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে সেদেশের পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে আইয়ুন নামের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কিং ফাহাদ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে মারা যান তিনি।

Advertisement

কমলনগর থানার ওসি সোলাইমান জানান, এ বিষয়ে কেউ তাকে জানাননি। খোঁজ নিয়ে ওই প্রবাসীর পরিবারকে প্রয়োজনী আইনগত সহায়তা দিবে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!