ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে বিস্ফোরকসহ শীর্ষ সন্ত্রাসী হেলাল গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৫, ২৩ নভেম্বর ২০২৩
রাজশাহীতে বিস্ফোরকসহ শীর্ষ সন্ত্রাসী হেলাল গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীর চারঘাটে গান পাউডারসহ ৬ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে চক মোক্তারপুর এলাকা থেকে আসামিকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব।

আসামির নাম মো. হেলাল (৪০)। তিনি চারঘাট উপজেলার চক মোক্তারপুর গ্রামের বাসিন্দা।

Advertisement

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হেলালের কাছ থেকে ৯০০ গ্রাম গান পাউডার জব্দ করা হয়েছে। এছাড়া তার কাছ থেকে বোমা তৈরিতে ব্যবহার হওয়া ছোট ছোট কালো পাথর ৪৮০ গ্রাম, কাচের ভাঙা টুকরো ৩০০ গ্রাম ও ২৮৫ গ্রাম ছোট ছোট কাটা জব্দ করা হয়েছে। বর্তমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে বোমা তৈরির জন্য এসব সরঞ্জাম কাছে রেখেছিলেন তিনি।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল হেলালের বাড়িতে এ অভিযান চালায়। হেলাল চারঘাটের অন্যতম বড় মাদক ব্যবসায়ী এবং শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও মারামারিসহ বিভিন্ন অপরাধে আগে থেকেই ছয়টি মামলা ছিল। নতুন করে তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়েছে। আসামি হেলালকেও চারঘাট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!