সোমবার সকালে চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. শাহজাহান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের চাপিলা গ্রামের ইমাম উদ্দিন ঢালীর ছেলে শাহরিয়ার তানিম ঢালী (২৮) ও বাগাদী ইউনিয়নের নিজগাছতলা এলাকার শাখা পাটওয়ারীর ছেলে রাসেল পাটওয়ারী (২৫)।
.png)
এসআই শাহজাহান জানান, সারাদেশের ন্যায় চাঁদপুরে হরতালে বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা করে। নাশকতার চেষ্টাকালে হাতেনাতে তানিম ও রাসেলকে গ্রেফতার করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।