বুধবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে কালাই উপজেলার আনিপুকুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ছেলে। নিহত আব্দুল আলিম উপজেলার উদয়পুর ইউনিয়নের আনিপুকুর এলাকার মৃত আবু বক্করের ছেলে।
কালাই থানার ওসি ওয়াসিম আল বারী জানান, নিহত আব্দুল আলিমের দুই স্ত্রী। প্রায় জমির ভাগ নিয়ে প্রথম স্ত্রীর ছেলে রেজভী প্রায় বাবার সঙ্গে ঝগড়া করতেন। এর জেরে গত সোমবার রাতে তাদের মধ্যে ফের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রেজভী তার বাবা আব্দুল আলীমকে কুড়াল দিয়ে আঘাত করেন। এ সময় আহত হন নিহতের দ্বিতীয় স্ত্রী তাসলিমা। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবা আব্দুল আলিম। চিকিৎসাধীন রয়েছেন নিহতের স্ত্রী তাছলিমা।
.png)
ওসি আরো জানান, তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।