ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে নিখোঁজ স্বামী, চা-বাগানে মিলল মরদেহ

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫০, ২২ নভেম্বর ২০২৩
হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে নিখোঁজ স্বামী, চা-বাগানে মিলল মরদেহ
ফাইল ফটো

সিলেট নগরীতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাসপাতালে ভর্তি করে নিখোঁজের দুইদিন পর চা-বাগান থেকে সতিশ চন্দ্র গোপ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে নগরীর পাঠানটুলার আলী বাহার চা-বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সতিশ চন্দ্র গোপ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসিন্দা। 

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাসপাতালে ভর্তি করতে সিলেটে আসেন সতিশ চন্দ্র। ওইদিন সন্ধ্যায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রীকে ভর্তি করান তিনি। ১৮ নভেম্বর রাতে তার স্ত্রী সন্তানের জন্ম দেন। ১৯ নভেম্বর সন্ধ্যায় হাসপাতালের নিচে যাচ্ছেন বলে আর ফিরে আসেননি সতিশ। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। এ ঘটনায় গত সোমবার (২০ নভেম্বর) বিকেলে জালালবাদ থানায় জিডি করেন সতিশের বড় ভাই গোপেশ চন্দ্র। এরপর মঙ্গলবার বিকেলে চা-বাগান থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।

Advertisement

সিলেট বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, ‌মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এটিকে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!