ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঢামেক চত্বরে দুজনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:২৭, ১৮ নভেম্বর ২০২৩
ঢামেক চত্বরে দুজনের মরদেহ উদ্ধার
ফাইল ফটো

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল চত্বর থেকে এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া ঢামেক হাসপাতালে অপর এক স্থান থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে।

শনিবার সকালে ঢাকা মেডিকেলের ধোপাখানা গেটের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। অপরদিকে হাসপাতালে জরুরি বিভাগের অ্যাম্বুলেন্স পার্কিং স্থান থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়।

এবিষয়ে কথা হলে শাহবাগ থানার এসআই মো. বজলুর রহমান জানান, খবর পেয়ে সকালে ঢাকা মেডিকেলের ধোপাখানা ৫ নম্বর গেটের পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

Advertisement

তিনি জানান, ধারণা করা হচ্ছে, মৃত অবস্থায় কেউ নবজাতকটিকে সেখানে ফেলে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত চলছে।

এদিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে সরকারি অ্যাম্বুলেন্স পার্কিংয়ের জায়গা থেকে অজ্ঞাতনামা (৫৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শাহবাগ থানার এসআই আল মোমেন জানান, হাসপাতালের ক্যাম্প পুলিশের মাধ্যমে খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে ঐ নারীর মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে ঐ নারী ভবঘুরে। কয়েকদিন ধরে হাসপাতাল চত্বরে ছিলেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!