ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঢামেকে একসঙ্গে ৫ শিশুর জন্ম, বাঁচানো গেলো না কাউকেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৮, ১১ নভেম্বর ২০২৩
ঢামেকে একসঙ্গে ৫ শিশুর জন্ম, বাঁচানো গেলো না কাউকেই
ফাইল ফটো

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) একসঙ্গে জন্ম নেয়া ৫ জমজ শিশুর মধ্যে বেঁচে থাকা একমাত্র শিশু দীর্ঘ ২৮ দিন এনআইসিইউতে চিকিৎসাধীন থেকে মারা গেছে।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। নবজাতক বিভাগের ইনডোর মেডিকেল অফিসার ডা. সাবিহা সুলতানা বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু বাঁচাতে পারিনি।

তিনি বলেন, শিশুগুলো অপরিপক্ক অবস্থায় মাত্র ২৬ সাপ্তাহ বয়সে জন্ম নিয়েছিল। ওজনেও ছিল কম। তারপরও আমরা এনআইসিইউতে ইনকিউবেটরে রেখে চেষ্টা করেছি। একই ঘটনায় এর আগে জন্ম নেয়া পাঁচ শিশুর মধ্যে একদিনের ব্যবধানে চার শিশু মারা যায়। 

Advertisement

গত ১২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় ঢামেকের গাইনি বিভাগে নরমালে একে একে পাঁচ শিশু জন্ম দেন নরসিংদী শিবপুর উপজেলার বান্দারদিয়া গ্রামের সিএনজি চালক মামুন এর স্ত্রী মানসুরা বেগম (২২)। জন্মের কিছু সময় পর এক শিশুর মৃত্যু হয়, চার শিশুকে দ্রুত ভর্তি রাখা হয় নবজাতক বিভাগে এনআইসিইউতে। সেখানে একদিনে ব্যবধানে তিন শিশুর মৃত্যু হয়। বেঁচে ছিল এক শিশু।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: নবজাতক
লিংক সফলভাবে কপি হয়েছে!