নিহত মির্জা আফরোজ মির্জা এশা বোয়ালী গ্রামের মৃত লতিফ মির্জার মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন।
.png)
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে নিজ বাসার ভেতর এশা মির্জার শিশু পুত্রের কান্না শুনতে পান তনিমা আক্তার নামের এক নারী। পরে আশপাশের লোকজনকে জানালে তারা পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া (পিপিএম) জানান, আলোচিত ধর্ষণ মামলার বাদী মির্জা আফরোজ এশা তার তিনতলা বাসার নিজ রুমে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থিত রয়েছে; এমন খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এরআগে, গত চলতি বছরের ৫ এপ্রিল রাতে অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় এশা টাঙ্গাইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে বড় মনির ও তার স্ত্রী নিগার আফতাবের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। সম্প্রতি গোলাম কিবরিয়া বড় মনির উচ্চ আদালতে জামিন নিয়ে কারামুক্ত হয়েছেন।