ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ২১:২২, ১৪ নভেম্বর ২০২৩
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
গ্রেফতারকৃত যুবক তপন চন্দ্র রায়। ছবি: ডেইলি বাংলাদেশ

নীলফামারীর পলাশ বাড়িতে টাকার প্রলোভন দেখিয়ে শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, গত ১২ নভেম্বর রাত ৯টার দিকে গ্রেফতারকৃত যুবক তপন চন্দ্র রায় শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ২০ টাকার একটি নোট ধরিয়ে দিয়ে সুকৌশলে নির্মাণাধীন বাড়ির ভেতরে নিয়ে ধর্ষণ করেন।  এ বিষয়ে কিশোরীর মা বাদী হয়ে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে নীলফামারী থানায় অভিযোগ করেন।

নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত তপন চন্দ্র রায়কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নীলফামারী
লিংক সফলভাবে কপি হয়েছে!