ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে প্রবাসীর স্ত্রীসহ ২ মেয়ের মরদেহ উদ্ধার

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৩, ১৪ নভেম্বর ২০২৩
কিশোরগঞ্জে প্রবাসীর স্ত্রীসহ ২ মেয়ের মরদেহ উদ্ধার
ঘটনাস্থলে জনতার ভিড়। ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের হোসেনপুরে সৌদি প্রবাসীর স্ত্রী ও দুই মেয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুরচর গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন- প্রবাসী মঞ্জিল মিয়ার স্ত্রী তাসলিমা (৪২), বড় মেয়ে মোহনা (১১) ও ছোট মেয়ে বন্যা (৭)।

হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু তিনটি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!