ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩০, ২২ নভেম্বর ২০২৩
চাঁদপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার
মরদেহ উদ্ধার- ফাইল ফটো

চাঁদপুরের কচুয়া উপজেলায় সীমা আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের ফতেপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সীমা আক্তার একই গ্রামের ওমান প্রবাসী আল-আমিনের মেয়ে।

মৃত সীমা আক্তারের মা জোসনা বেগম বলেন, সাত বছর আগে সীমাকে কচুয়া উপজেলার খিলমেহের গ্রামে বিয়ে দেয়া হয়। ঐ সংসারে দুই মেয়ে রয়েছে। তাদের মধ্যে একজন প্রতিবন্ধী। পারিবারিক কলহের কারণে এক বছর আগে আমরা মেয়ের বিয়ে বিচ্ছেদ হয়। এরপর সম্প্রতি সীমা লক্ষ্মীপুর সদর উপজেলার আবির নগর এলাকায় গোপনে দ্বিতীয় বিয়ে করে তারা আমার বাড়িতে চলে আসে। এ নিয়ে সীমাকে বকাঝকা করলে মঙ্গলবার সন্ধ্যায় কাউকে কিছু না বলে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। রাত সাড়ে ৮টার দিকে খাবারের জন্য ডাকাডাকি করলেও তার কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখি সীমা সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস অবস্থায় ঝুলে আছে।

Advertisement

কচুয়া থানার ওসি মো. মিজানুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!