মঙ্গলবার রাত ১০টার দিকে দিনাজপুর শহরের মির্জাপুর বাস টার্মিনাল এলাকার একটি মেস থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত লিপি রায় ঠাকুরগাঁও সদর উপজেলার ভাওলাঘাট এলাকার রাজ কুমারের মেয়ে। তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই ছাত্রীকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান মেসের শিক্ষার্থীরা। তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
.png)
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন বলেন, মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, ওই ছাত্রী আত্মহত্যা করেছেন।