ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

২৫ বছর আগের মামলার রায় শুনে আদালতে অজ্ঞান আসামি

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৪, ২১ নভেম্বর ২০২৩
২৫ বছর আগের মামলার রায় শুনে আদালতে অজ্ঞান আসামি
ফাইল ছবি

চট্টগ্রামে ডাকাতির মামলায় আবুল কাশেম ওরফে মাঝি কাশেম নামে একজনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় মামলার রায় শুনে আদালতেই অজ্ঞান হয়ে পড়েন আবুল কাশেম।

সোমবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ এইচ এম শফিকুল ইসলামের আদালতে এ ঘটনা ঘটে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নুরুল আনোয়ার চৌধুরী বলেন, ১৯৯৮ সালের ২৪ জুলাই ডাকাতির ঘটনায় পটিয়া থানায় করা মামলায় আসামি আবুল কাশেমকে তিন বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন আদালত। একই মামলায় অন্য আসামিদের সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। 

Advertisement

দীর্ঘদিন ধরে জামিনে ছিলেন আবুল কাশেম। সোমবার আদালতে হাজিরা দিতে আসেন। রায় শুনে আদালতের লকাবে মাথা ঘুরে মামলার নথির ওপর অজ্ঞান হয়ে পড়ে যান তিনি। লকাবে পাঁচ-সাতশ’ মামলার নথি থাকায় মাথায় কোনো আঘাত পাননি। এ সময় লকাব থেকে তাকে বের করে আদালতের ভেতর চেয়ারে বসানো হয়। পরে আদালতের নির্দেশে ছেলেকে সঙ্গে নিয়ে তাকে চিকিৎসার জন্য নিয়ে যায় পুলিশ।

চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ বলেন, আদালতে রায় শুনে অসুস্থ হয়ে পড়েছিলেন ঐ আসামি। পরে সুস্থ হলে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!