ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগি লাইনচ্যুত: ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল বন্ধ 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৩, ১৯ নভেম্বর ২০২৩
বগি লাইনচ্যুত: ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল বন্ধ 
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া স্টেশন এলাকায় ঢাকাগামী মালবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে ঢাকার সঙ্গে চট্টগ্রাম এবং সিলেটের আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন আউটার এলাকায় এ ঘটনা ঘটে।

স্টেশনে কর্তব্যরত সহকারী স্টেশন মাস্টার শাকির জাহান জানান, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ৬০৭ নম্বর কন্টেইনার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করে ঢাকার দিকে যাচ্ছিল। পথে তিন নম্বর লাইনে পেছন দিকের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। লাইনচ্যুতির কারণে রেললাইনের পাত বাঁকা হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্ঘটনাকবলিত বগি উদ্ধারে রিলিফ ট্রেন আসার জন্য আখাউড়া রেলওয়ে জংশনে খবর দেওয়া হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!