শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া বড়হরণ এলাকায় রেললাইনের ওপর গাছটি উপড়ে পড়ে।
এ ঘটনায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ার তালশহর এবং নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ভৈরব রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. জসিম। তিনি জানান, সন্ধ্যায় প্রচণ্ড ঝড়রে সময় বড়হরণ এলাকায় একটি গাছ উপড়ে রেললাইনের উপর পড়ে। এতে করে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গাছ সরানোর জন্য ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। গাছ সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরো ঘণ্টাখানেক সময় লাগতে পারে বলেও জানান তিনি।