ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা

ঢাকার সঙ্গে ৪ জেলার ট্রেন চলাচল বন্ধ

ভৈরব ও কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২২, ২৩ অক্টোবর ২০২৩
ঢাকার সঙ্গে ৪ জেলার ট্রেন চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এত কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে গেছে। আরো হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ট্রেন দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালীর রেলপথ যোগাযোগ বন্ধ রয়েছে।

কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আফছার উদ্দিন গণমাধ্যমে বলেন, উদ্ধারের জন্য রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। 

এর আগে সোমবার (২৩ অক্টোবর) ৪টার দিকে এ ট্রেন দুর্ঘটনা ঘটে। 

Advertisement

জানা গেছে, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করার সময় ঠিক সে মূহূর্তে ভৈরব থেকে এগারোসিন্ধুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!